দলীয় শৃঙ্খলা ফেরাতে মাঠে তারেক রহমান, সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থিতা নিয়ে অস্বস্তি, তালিকা করে প্রত্যাহারে তৎপরতা

Posted by:

on


স্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দীর্ঘদিনের আন্দোলনে শরিক দলগুলোর সহযোগিতায় এগোলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে বিব্রত অবস্থায় পড়েছে দলটি। সারা দেশে বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি করে একে একে তাদের প্রার্থিতা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের -এ বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর সঙ্গে সাক্ষাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। বার্তায় তিনি বলেন, ২০০৪ সাল থেকে দীর্ঘ সময় বিএনপির সঙ্গে যুক্ত থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী -এর প্রতি সম্মান এবং তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। নবম ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরাজিত হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

এদিকে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি) মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী। বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে মিত্র দল -এর প্রধান সমন্বয়ক -কে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে বুধবার সন্ধ্যায় গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এ আসনসহ বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। তাকেও শুক্রবার গুলশান কার্যালয়ে ডেকে কথা বলেছেন তারেক রহমান।

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, জাতীয় শোক ও দলীয় আনুগত্যের কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করায় তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

দলীয় নেতাদের মতে, এমএ খালেকসহ আরও অনেক বিদ্রোহী প্রার্থী আগামী দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। এতে শরিকদের সঙ্গে আসন সমঝোতা রক্ষা এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে বিএনপি কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন তারা।