দীর্ঘ সংগ্রামের পর দায়িত্ব গ্রহণ, দেশবাসীর দোয়া ও সহযোগিতা চাইলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি

তারেক রহমানের নেতৃত্বে দলমত নির্বিশেষে দায়িত্ব পালনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, ১৮ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দীর্ঘ অপেক্ষা, শ্রম, ত্যাগ এবং নানা নির্যাতন-অত্যাচারের পর নতুন ও কঠিন দায়িত্ব গ্রহণ করতে পেরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি।

এক বক্তব্যে তিনি বলেন, এই দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সর্বাত্মক সমর্থন পেলে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর রহমতে তারা যেন দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় দেশের স্বার্থে কাজ করতে চান তারা। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশা পূরণ সম্ভব হবে।