দুর্দান্ত বোলিংয়ের পরও দায়িত্বহীন ব্যাটিংয়ে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

পাকিস্তানের সাথে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের | ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি২০ ফাইনাল

Posted by:

on

ম্যাচের শুরুতে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে মিস ফিল্ডিং, সহজ ক্যাচ হাতছাড়া আর রান আউটের সুযোগ নষ্ট করায় পাকিস্তান শেষ পর্যন্ত ১৩৩ রান তুলতে সক্ষম হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। স্বল্প লক্ষ্য নিয়েও দাপুটে ব্যাটিং করতে ব্যর্থ হয় টাইগাররা। ফলে পাকিস্তান লড়াই করে ম্যাচটি জিতে নেয়।

এই হারের ফলে ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

বাংলাদেশি বোলারদের অসাধারণ পারফরম্যান্সের পরও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে সহজ জয় থেকে বঞ্চিত করেছে।

বাংলাদেশর ইনিংস থেমে যায় ১২৪/২০

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি এবং হারিস রৌফ

বাংলাদেশের হয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তাসকিন আহমেদ।