দেশটাকে ধ্বংসের চিন্তাভাবনা করছে বর্তমান সরকার: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | চ্যানেল বিডি | ঢাকা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস…

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক | চ্যানেল বিডি | ঢাকা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, “বর্তমান সরকার দেশটাকে ধ্বংস করার চিন্তাভাবনা করছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারেনি, তারা আজ মাথা তুলে কথা বলছে—এই সাহস, এই শক্তি কোথায় পেল?”

সোমবার (৪ নভেম্বর) ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আজকের সরকার নিজস্ব কোনো বুদ্ধিতে পরিচালিত হচ্ছে না। তারা দুটি দলের ওপর নির্ভর করে টিকে আছে—একটি তাদের নিজেদের তৈরি দল, আরেকটি পুরনো একটি দল। সেই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। এমনকি প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার মধ্য দিয়েও তা প্রমাণিত হয়েছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারও হয়তো ভোট কারচুপির মতো অন্যায় পন্থায় যেতে পারে।”

বিএনপির এই নেতা বলেন, “যারা এই দেশকেই চেনে না, তারা আজ বাংলাদেশ শাসন করতে চায়। যারা ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের , বিপক্ষে ছিল ১৯৭১ সালে আবার বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে সেই , তারা এখন জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কামনা করা যায় না। আমরা সেই দলের লোক, যারা সবসময় ঐক্যের রাজনীতি করি। কিন্তু কিছু গোষ্ঠী আছে, যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায়, দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিতে চায়। তারা আবারও আওয়ামী লীগ বাহিনীকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, কিন্তু জাতি তা কখনো মেনে নেবে না।”

মির্জা আব্বাস বলেন, “সরকার বুঝে গেছে যে আওয়ামী লীগের ভোট আমরা পেতে পারি, তাই তারা নানা কৌশলে নতুন দলকে সামনে এনে মাঠ সাজাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ কখনোই ভুল করবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে।”

তিনি সভায় উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জাতি ঐক্যবদ্ধ থাকলে এই দেশের কোনো শক্তিই তাকে ধ্বংস করতে পারবে না।

” তথ্য যাচাইয়ে ভিডিওটি দেখতে পারেন :