দেশের বাজারে নতুন রেকর্ড গড়লো স্বর্ণের দাম

বাংলাদেশে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ালো ২,৩২৫৫ টাকা; বিশ্ববাজারেও স্বর্ণের সর্বোচ্চ দাম

স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সোমবার ভরিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাচুস) ৪,১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২,৩২৫৫ টাকায়, যা দেশের বাজারে সর্বোচ্চ দাম।

এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২,২১,৪৪৯ টাকায়, ১৮ ক্যারেট স্বর্ণ ১,৮৯,৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৫৬,৮৮১ টাকায়।

শুধু দেশে নয়, বিশ্ববাজারেও স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৪,৬০০ ডলার হয়েছে। মঙ্গলবার তা কিছুটা কমে আসে ৪,৫৯৮ ডলারে।

বিশ্লেষকরা জানান, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জারম পাওয়েল-এর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ফৌজদারী তদন্তের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।