ধর্মীয় কার্ড ব্যবহারের অভিযোগ ‘কল্পিত’—জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার, ০৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।বিএনপির অভিযোগ যে জামাত ভোটের মাঠে ধর্মীয় কার্ড ব্যবহার করছে—যেমন দাড়িপাল্লায় ভোট দিলে…

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ০৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির অভিযোগ যে জামাত ভোটের মাঠে ধর্মীয় কার্ড ব্যবহার করছে—যেমন দাড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাতের টিকিট’ মিলবে বা ‘ইমান রক্ষা করতে হলে জামাতকে ভোট দিতে হবে’—এ অভিযোগকে ‘কল্পিত’ বলে মন্তব্য করেছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামাতের শীর্ষ নেতারা কখনোই এমন বক্তব্য দেন না। তৃণমূল পর্যায়ে কেউ ব্যক্তিগতভাবে বাড়াবাড়ি করে কিছু বললে সেটি দলের নির্দেশনা নয়।
তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযোগ না পেয়ে কল্পিত অভিযোগ তোলা হচ্ছে। যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে আমরা ভোটারের কাছে বলেছি—জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন—তাহলে তা দেখাতে হবে।”
ইসলামের কথা বলা অপরাধ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি যদি ইসলামের কথা বলি, জান্নাত-জাহান্নামের কথা বলি—এগুলো তো কোরআনের বাণী। এগুলো বললেই কি জান্নাতের টিকিট বিক্রি হলো?”
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে মানুষের আগ্রহ বেশি থাকায় বিভিন্ন বিষয় বেশি আলোচিত হয়। তাই দলের কেউ যদি সীমা ছাড়িয়ে কিছু বলে, তা পুরো দলের বক্তব্য হিসেবে দেখা উচিত নয়।
“আমাদের রাজনীতির সম্পর্ক শুধু দুনিয়ার সঙ্গে নয়, পরকাল সম্পর্কেও। তবে ইসলাম কায়েম হলে মানুষ ইসলামের সুফল ভোগ করবে—এ কথা বলা জান্নাত বিক্রি নয়,”—মন্তব্য করেন তিনি।
ট্যাগ: জামাত, এটিএম আজহারুল ইসলাম, ধর্মীয় কার্ড, বিএনপি, নির্বাচন ২০২৫, বাংলাদেশ রাজনীতি