ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করে এলাকার উন্নয়ন নিশ্চিত করার আহ্বান: তারেক রহমান

চট্টগ্রাম ও কক্সবাজারের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার২৫ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রার্থীদের সঙ্গে ভোটারদের পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে এলাকার উন্নয়ন নিশ্চিত করার জন্য সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আপনারা চেনেন এই মানুষগুলোকে। যেসব প্রার্থী আগামী দিনে আপনার এলাকার উন্নয়নের রাজনীতি করবে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। চট্টগ্রাম ও কক্সবাজারের সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। নির্বাচিত হলে এরা আপনাদের কাছে জবাবদিহি করবে।”

তারেক রহমান আরও বলেন, “সকল মা-বোন ও ভাইদের প্রতি আমার অনুরোধ, ১২ তারিখে সতর্ক থাকুন যাতে কেউ আপনার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আমার হাতের ডান ও বাম পাশে দাঁড়ানো এরা ধানের শীষের প্রতিনিধি। ইনশাল্লাহ, ১২ তারিখে এদেরকে জয়যুক্ত করলে আপনার জীবন নিরাপদ হবে এবং এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।”

চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দেশের সমৃদ্ধি কামনা করে বলেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।”