নরসিংদী, ৮ অক্টোবর ২০২৫ (বুধবার):
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরজাল বাসস্ট্যান্ড বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে লিফলেট বিতরণ করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবার-এর সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও মরজাল ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ ভিডিও প্রদর্শনীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।






