স্টাফ রিপোর্টার,০১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ১১ জন প্রার্থীর মধ্যে একজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এবং সেটি সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেন, “অবশিষ্ট প্রার্থীদের সম্পর্কে আমি কিছু বলিনি। তবে অনলাইন মিডিয়ার মাধ্যমে বিএনপি জামায়াতে ইসলামের উপর এবং আমার উপর আক্রমণ চালিয়েছে। এটি অনলাইন সন্ত্রাসের শামিল।”
তিনি আরও বলেন, “গতকাল রাতে সিনিয়র ক্যাম্পেইন দল আমাদের উপর বেয়াদব ও অশালীন ভাষা ব্যবহার করেছে। আমরা ধৈর্য ধারণ করছি এবং প্রচারণায় মানুষের সামনে দেখাচ্ছি কার চেহারাটা কেমন নয়, বরং আমরা দেখাচ্ছি আমি মানুষের জন্য কি করতে পারি। ১২ দিনের নির্বাচনী প্রচারণায় আমরা কখনো কারো বিরুদ্ধে গালিগালাজ বা কটু কথা বলিনি।”
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “যদি একজন চুরি করে, আমি তাকে চোর বলব না। এ ধরনের মন্তব্য জনগণের সামনে করা আমার কমিটমেন্টের জায়গা নয়। জনগণই আমাকে বিচার করবেন। যারা ক্ষমতা দখল করবে, তারা ভোটের মাধ্যমে বিচার পাবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “অভিজ্ঞতার মূল্য রয়েছে। যারা দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন কিন্তু কোন পরিবর্তন আনতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া উচিত নয়। রাজপথে ব্যর্থ, দুর্নীতি কমাতে ব্যর্থ, চাঁদাবাজি ও সন্ত্রাস কমাতে ব্যর্থ যারা—তাদেরকে আমরা কেন আবার সুযোগ দেব?”
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতে যদি আমরা ব্যর্থ হই, জনগণ আমাদের বিচার করবেন। অতীতের ব্যর্থদের নিয়ে কেন আবার নতুন স্বপ্ন দেখা উচিত, সেটিই এখন জনগণের বিচারের বিষয়।





