স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
নির্বাচনী প্রচারণার সময় নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রার্থীদের এবং কর্মীদের উপর আঘাত করা হচ্ছে, এমনকি একজনকে হত্যা করা হয়েছে। এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের প্রচারণা চালিয়ে যেতে হচ্ছে। তিনি জানান, “ইনশাআল্লাহ আমরা আশাবাদী কারণ মানুষ এবার সুষ্ঠ নির্বাচনের জন্য কাজ করবে। ভোটের দিন মানুষ নিজেই ভোট দেবেন এবং ভোট কেন্দ্র পাহারাও দেবেন।”
নাহিদ ইসলাম আরও বলেন, এ এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। ঢাকার এত কাছে হওয়ার সত্ত্বেও অবকাঠামোগত সমস্যা রয়েছে। খেলার মাঠ নেই, রাস্তাগুলো বৃষ্টির পানি নামলেই জলাবদ্ধ হয়ে যায়, ড্রেনেজ সিস্টেম সমস্যা রয়েছে। এছাড়াও নিরাপত্তাহীনতা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবারি এই এলাকার প্রধান সমস্যা। গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহও মাঝেমধ্যেই সমস্যায় পড়ে।
তিনি জানান, “আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। রেনবো অলরাউন্ডারি দেওয়ালের সুরক্ষা, ১০ বছরের ওয়ারেন্টি, হাসপাতালের সুবিধা এবং স্কুল—বিশেষ করে সরকারি স্কুল—এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এবার প্রকৃত জনপ্রতিনিধি আসলে এই দাবি পূরণ হবে। আমাদের পরিকল্পনাগুলো মানুষকে সরবরাহ করা হচ্ছে।”
নাহিদ ইসলাম বলেন, জনগণ যেন বিশ্বাস রাখে, আমরা তাদের পাশে আছি এবং নির্বাচনের পর সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।





