নিকার-এর ১২০তম বৈঠকে অনুমোদন

বগুড়া সিটি কর্পোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী , এমপি’র সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন (নতুন সিটি কর্পোরেশন) গঠনের অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত উপজেলাগুলো হলো—

  • বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’ উপজেলা
  • কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’ উপজেলা
  • ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ উপজেলা
  • ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘ভুল্লী’ উপজেলা
  • লক্ষীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা

নিকার বৈঠকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসেবা সহজ করা এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।