✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

নির্বাচনের পরিবেশ উৎসবমুখর, ইতিহাসে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়ন: শফিকুল আলম

সব ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়ন, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন

স্টাফ রিপোর্টার | ৮ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

শফিকুল আলম জানান, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এবং সব ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়ন থাকবে। তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক। ভায়োলেন্স বা অনিয়ম সব মনিটর করা হচ্ছে। টিআইবি যে কোনো রাজনৈতিক দলের সংঘর্ষ বা দুর্ঘটনা অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছে।”

প্রেস সচিব আরও উল্লেখ করেন, পুলিশ গত ১৮ মাস যথেষ্ট সহনশীল ছিল। মানবিক পুলিশ নিশ্চিত করছে যে কোনো ধরনের ক্রাইম বা অনিয়ম সংঘটিত না হয়। তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায়বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, বিষয়টি ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনের আওতায় আসবে এবং ইউএন অফিসের সহযোগিতা নেওয়া হয়েছে।

এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরে ইজারা দেওয়া নিয়ে বিদেশী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে এখনো চুক্তি হয়নি। তিনি বলেন, “তারা সময় চেয়েছে, তাই আমরা ধরে নিচ্ছি যে এর প্রক্রিয়া সরকার আমল ও নির্বাচনের পর এগিয়ে যাবে এবং নেগোসিয়েশন অব্যাহত থাকবে।”