স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
এনসিপির নেতা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশনের সাম্প্রতিক রায় “এক ধরনের ফ্যাব্রিকেটেড এবং একপাক্ষিক” প্রক্রিয়ার ফল। তিনি বলেন, “দেড় ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠক করে রায় দেন। এতে প্রায় সবাই, বিশেষ করে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপীদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দেওয়া হয়েছে।”
আসিফ মাহমুদ আরও বলেন, “শুনানীর সময় বিচারকরা ১৫ মিনিটের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা বললেও তা দেড় ঘন্টা স্থায়ী হয়। এই সময়ে বহিরাগত চাপ সৃষ্টি করা হয়েছে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অসঙ্গত সংকেত।”
তিনি মন্তব্য করেন, “নির্বাচন কমিশনের রায় জনগণ, রাজনৈতিক দল ও দেশের সবার কাছে যে কনফিডেন্স থাকার কথা ছিল তা আজ হারিয়েছে। এই প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
এনসিপির নেতার এই বক্তব্যে নির্বাচন প্রক্রিয়া, কমিশনের নিরপেক্ষতা এবং অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে।




