নির্বাচন প্রসঙ্গে প্রশ্নে মন্ত্রীর জবাব— ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি’

রাজশাহীতে টিটিসি পরিদর্শনে প্রবাসীকল্যাণ মন্ত্রী

Posted by:

on

রাজশাহী, ৮ নভেম্বর │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রাজশাহী কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় সাংবাদিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’

পরে তিনি নিজ থেকেই বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।”

এর আগে সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।