ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ : নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। এ বিষয়ে বিচারপ্রক্রিয়া নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তবে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেই নিষিদ্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্য নষ্ট হবে এবং পতিত শক্তি সুযোগ নেবে।”
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি আরও বলেন, আন্দোলনকারীরা অতিরিক্ত সুবিধা নিতে গিয়ে আরও দলের নিষিদ্ধের দাবি তুলতে পারে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, “প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার পদ্ধতি পরীক্ষিত। রাজনৈতিক স্বার্থে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি আনবে।”
তিনি স্পষ্ট করেন, সংবিধান সংশোধন বৈধ সংসদীয় প্রক্রিয়ায় হলে বিএনপি সমর্থন করবে। তবে এমন কোনো পদক্ষেপকে বিএনপি সমর্থন করবে না, যা ভবিষ্যতে দেশে অরাজকতা ডেকে আনতে পারে।
আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে পি আর জোটে ভাঙা সহ নানা ইসু…





