স্টাফ রিপোর্টার, ২৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ফ্যাসিবাদ পতনে যুগপৎ আন্দোলনের অবদানের প্রতি সম্মান জানিয়ে পটুয়াখালী-৩ এবং ঝিনাইদহ-৪ আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি 0 এবং ঝিনাইদহ-৪ আসনে দলটির সাধারণ সম্পাদক 1 নির্বাচনে অংশ নেবেন। এসব আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না।
বিএনপির এই সিদ্ধান্তের জন্য গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2-কে ধন্যবাদ জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদ আরও জানিয়েছে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ আসনে দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, এই সমঝোতাকে কোনোভাবেই নির্বাচনী জোট হিসেবে বিবেচনার সুযোগ নেই।





