এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়।
ঘটনায় একটি দ্রুতগামী প্রাইভেটকার রাস্তার ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি ভারী ট্রাকের পেছনে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এ সময় গাড়ির এয়ারব্যাগ সক্রিয় হওয়ায় প্রাণহানি ঘটেনি। তবে গাড়িতে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই সেনা টহল দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত নিরাপদে সরিয়ে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়িটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জান-মাল রক্ষা এবং যে কোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকা—এ অঙ্গীকার নিয়েই তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

০৫সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুকে এটি শেয়ার করেন।





