স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সরকারি সফরে যাওয়ার পথে প্রটোকল ভেঙে কৃষকদের পাশে দাঁড়ানোর একটি ঘটনা ঘটিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রোববার বুড়িগঞ্জে একটি সরকারি প্রকল্প উদ্বোধনে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়িবহর চলছিল। এ সময় সড়কের পাশের জমিতে কয়েকজন কৃষককে কাজ করতে দেখে গাড়ি থামাতে বলেন তিনি।
পরে প্রটোকলের তোয়াক্কা না করে জমির আইল ধরে হেঁটে কৃষকদের কাছে চলে যান প্রতিমন্ত্রী। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং কৃষিকাজ ও জীবনযাপনের নানা বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় স্থানীয় কৃষকরাও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে নিজেদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন আচরণে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।





