প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ১৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আলী বিন সামিখ আল মাররি।

আজ রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।