স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ, যিনি বিশ্বসাহিত্য কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডাঃ জাহেদ উর রহমান।
বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নে সরকারের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করবে।
এছাড়া বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





