স্টাফ রিপোর্টার | ০৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সংসদের বিভিন্ন কার্যক্রম ও অধিবেশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।





