প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের সফিপুরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যুত্থান মহড়া পরিদর্শন ও বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ২০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন।

আজ সকাল ১০টায় সফিপুর-এ অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

পরে প্রধানমন্ত্রী বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন এবং শুরু হয় আকর্ষণীয় ব্যুত্থান মহড়া প্রদর্শনী।

শারীরিক কসরতের মনোমুগ্ধকর মহড়া শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে করমর্দন করেন এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং আনসার-ভিডিপির পরিচালকগণ উপস্থিত ছিলেন।