প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন ইস্যুতে আলোচনা

স্টাফ রিপোর্টার, ২৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও এডিবির চলমান উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এডিবি প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন খাত নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।