স্টাফ রিপোর্টার, ১৬ফেব্রুয়ারি ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
বৈঠকে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা ও সহযোগিতা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
প্রফেসর ইউনূস দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।





