ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

রূপনগরে বিনামূল্যে চিকিৎসা কর্মসূচিতে বক্তব্য আমিনুল হকের — “বিএনপি ধ্বংস নয়, উন্নয়নে বিশ্বাস করে”

Posted by:

on

তারিখ: ২৫ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের অভিভাবক আমিনুল হক বলেছেন,
ফ্যাসিস্ট চক্র জনগণের আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে— পোশাক কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে তারা জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন,

“বিএনপি একটি মানবিক ও জনগণের দল— যারা কখনো ধ্বংস নয়, উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করে।”

তিনি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন এবং বলেন,

“জনগণের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃখে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।”

তিনি জানান, ঢাকার ১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।