স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আফরোজা খানম এবং এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হামদী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত-এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে -এর আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে এবং টার্মিনালটির ওআরএটি কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হওয়ার পর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি এবং যাত্রীসেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





