বাংলাদেশ ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নিজ দেশে ফিরে গেছেন। সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়ন করে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে বিদায় জানান।
বিমানবন্দরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউ উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। বিদায়ের প্রাক্কালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়—এর একটি স্বাস্থ্যসেবা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ উন্নয়নের বিষয়ে। এছাড়া তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।
তার সফরসূচিতে বিভিন্ন উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।