বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

নতুন নেতৃত্ব, নতুন দৃষ্টিভঙ্গি ও দেশের উন্নয়নের প্রতিশ্রুতি সামনে আনবেন বিএনপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

আমি আমার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি দীর্ঘ সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে স্মরণ করতে চাই।

আমাদের দলের প্রতিষ্ঠাতা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে, সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির জন্য সকল গণতান্ত্রিক মনা দলগুলোকে, মানুষগুলোকে, শক্তিগুলোকে একত্রিত করেছিলেন। আজকে সেই দলের এক নতুন ইতিহাস, এক নতুন অধ্যায়।

আজকে আমাদের নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, সৃজনশীল নেতৃত্ব জনাব তারেক রহমান। তিনি আজকে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে উপস্থাপন করবেন।

সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে এই নতুন নেতৃত্বের জন্য। ভর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক দৃশ্যপট তৈরি হচ্ছে। সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন, মানুষকে জাগিয়ে তুলবেন। বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সূর্যোদয় হবে এই প্রত্যাশা সকলের।

আমি আশা করি আমরা সবাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, আসুন আমরা বাংলাদেশের নবনেতৃত্বের নেতৃত্বে নতুন এক ইতিহাস সংযোজন করি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে কষ্ট করে আসার জন্য। এছাড়াও আমি আমাদের নেতাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি আমাদের সামনে জাতির সামনে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরবেন, কিভাবে তিনি রাজনৈতিক এবং অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।