বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

এপিবিএন প্রধান থেকে দেশের পুলিশ প্রধানের দায়িত্ব গ্রহণ

ছবি:সংগ্রহীত

স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

-এর মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। এর আগে তিনি আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের ডিসি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ নানা পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রশাসনিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও আইনি প্রক্রিয়ায় পুনর্বহাল হয়ে ধাপে ধাপে পদোন্নতি পান তিনি। সর্বশেষ অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন শেষে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ পান।

সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা ও বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম আরও জোরদার হবে।