ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংক আজ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলামের মাধ্যমে ১৩৪ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
ডলার কেনার উদ্দেশ্য
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ, রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করা এবং রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করার কৌশলের অংশ হিসেবেই এ ডলার কেনা হয়েছে।
প্রতি ডলার ১২১.৭৫ টাকায় কেনা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অবস্থান
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে জানান,
“ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয় করছে। যদি বিনিময় হার বেড়ে যায়, তাহলে একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হবে।”
তিনি আরও বলেন,
“দেশীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে প্রস্তুত।”
(বাসস):





