বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

‘শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়েই গড়ে উঠবে মেধাবী জাতি’— জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

Posted by:

on

বাগেরহাট, ৫ অক্টোবর ২০২৫:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ রোববার বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


আলোচনা সভা

র‌্যালির পর বেলা ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন—

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম,

সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আব্দুল্লাহ আল মামুন,

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, প্রমুখ।


জেলা প্রশাসকের বক্তব্য

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন,

“শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় করতে পারলেই কেবল জাতি উপহার পাবে মেধাবী শিক্ষার্থী। ভবিষ্যতে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, তাদের সাফল্যে গর্বিত হবেন শিক্ষক— এটাই একজন শিক্ষকের পরম পাওয়া।”


অন্যান্য কর্মসূচি

পরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।