স্টাফ রিপোর্টার , ২মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মোঃম্মদ তারেক নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাই ড্রগশিপইয়ার্ডে কাজ করছিলেন তারেক। হামলায় নিহত হওয়া তারেক প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশী নিহতের পাশাপাশি আরও দুই বাংলাদেশী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃাম্মদ রুইস হাসান সরোয়ার।
এর আগে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশী সহ তিন প্রবাসী নিহত হয়েছেন এবং অন্তত 58 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকই বাংলাদেশী। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন চার বাংলাদেশীসহ অন্তত 12 জন।





