“বিএনপির সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত” — ঢাকা-৭–এ হামিদুর রহমান হামিদকে মনোনয়ন

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর ব্যানার–পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগের অভিযোগ; বিরত থাকার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ঢাকা-৭ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিছু ব্যক্তি হামিদুর রহমান হামিদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগসহ নানা ধরনের অপপ্রচারও চলছে।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। তাই মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের অপতৎপরতায় জড়িত না থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।