বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা উন্নয়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা ও উঠান বৈঠক কুনিপাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার মুরুব্বি ও এলাকাবাসী ব্যাপক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন দক্ষিণ কুনিপাড়া জামে মসজিদের সহ-সভাপতি ইউসুফ আলী। সহ-সভাপতিদের মধ্যে ছিলেন শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ। অনুষ্ঠানসহ মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হক মাছুম, কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহমেদ, আবু সালেক, নাছির ইকবাল হিমু, আক্তার হোসেন প্রমুখ।
কুনিপাড়া আজিমবক্স জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান সভার পরিচালনা করেন এবং মসজিদ কমিটির সহ-সভাপতি খুরশিদ আলম অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন।
সাইফুল আলম নীরব তার বক্তব্যে জানান, বিএনপি জনগণের দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক ৫ই আগস্টের পর থেকেই বিএনপির প্রত্যেক নেতা-নেত্রী জনগণের পাশে ছিল ও ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, “পাঁচ আগষ্টের আগে আমাদের কাছ থেকে যেসব সম্পত্তি আওয়ামী ফ্যাসিস্টরা কেড়ে নিয়েছিল সেগুলো ফেরৎ চাইলে আজকে আমরা চাঁদাবাজ—এ কথা বলছে যারা, তারা দেশের কথা ভাবছে না।”
সভায় বক্তারা দেশব্যাপী আইনশৃঙ্খলা, সরকারি আচরণ ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে জনগণের আলোর মধ্যেই জাতীয়তান্ত্রিক পুনরুদ্ধার সম্ভব। এলাকাবাসীর অংশগ্রহণ ও মতামত সংগৃহীত করে অভিভাবক, বৃদ্ধ ও সংগঠনের মাধ্যমে গণজাগরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেন বিএনপি নেতারা।





