বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা

Posted by:

on

, ১৩ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন—
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,
এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাতে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ।