স্টাফ রিপোর্টার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়। ২০০৯ সালের এ দিনে পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে দিনটি পালন করা হয়।





