বিমান বন্দরের আগুন নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ফায়ার সার্ভিসের আরো ২৬ মিনিট

বিস্তারিত আসছে… ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের…

Posted by:

on

বিস্তারিত আসছে…

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।

শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুন লাগার খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। তিনি জানান, “বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে, আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”

নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।”

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা সবাইকে নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় কীভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।