বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রধান উপদেষ্টার শোকবার্তা

ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দেওয়া হয়

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা -এর পক্ষ থেকে গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন -এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা পাঠানো হয়েছে।

শোকবার্তাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর কাছে পৌঁছে দেওয়া হয়। আজ ৫ জানুয়ারি বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শোকবার্তাটি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ শোকবার্তাটি পৌঁছে দেন। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।

ট্যাগ: বেগম খালেদা জিয়া, শোকবার্তা, ড. মোহাম্মদ ইউনুস, তারেক রহমান, বিএনপি, রাষ্ট্রীয় শোক