স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী -এর মৃত্যুতে গোটা জাতি গভীর শোকে আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি । তিনি বলেন, দেশবাসী আজ এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে।
গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অঞ্জন চৌধুরী জানান, অ্যাটকোর প্রতিনিধি হিসেবে তাঁরা আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন। যদিও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আগেই শোক প্রকাশ করা হয়েছে, তবে শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে তাঁরা কীভাবে উপলব্ধি করেছেন, তা প্রকাশ করা হয়েছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মতার কথাও লেখা হয়েছে।
তিনি বলেন, আজ এই শোকের দিনে বড় কোনো কর্মসূচির সুযোগ নেই, কারণ পুরো বাংলাদেশই মর্মাহত। সবাই এখন শোকের আবহে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার পরিবার, তাঁর নিকটাত্মীয়রা এই শোক কাটিয়ে উঠবেন এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন।
অঞ্জন চৌধুরী আরও বলেন, দেশের রাজনীতিবিদদের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাঁরা করেন। বেগম খালেদা জিয়া যে আদর্শ ও দিকনির্দেশনা রেখে গেছেন, দেশ যেন সেই পথেই এগিয়ে যায়, সেটাই তাঁদের কামনা।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং এখনও অনেক চ্যানেলে স্মরণানুষ্ঠান চলমান রয়েছে। টেলিভিশন মাধ্যমের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে অঞ্জন চৌধুরী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর দেখানো পথ ও আদর্শ অনুযায়ী দেশ যেন সামনে এগিয়ে যায়—এটাই তাঁদের প্রার্থনা।





