স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
নরসিংদী-৫ (রায়পুরা) উপজেলার মরজাল ইউনিয়নের বোটিয়ারা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরজাল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জি. মোঃ আশরাফ উদ্দিন (বকুল)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— আব্দুল আউয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি; আব্দুল বাতেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি; আব্দুল মতিন কাজল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, রায়পুরা উপজেলা বিএনপি; ফারুক আহমেদ প্রধান, ভারপ্রাপ্ত সভাপতি, মরজাল ইউনিয়ন বিএনপি; তারিকুল ইসলাম শুকুর মিলিটারি, সাবেক সভাপতি, মরজাল ইউনিয়ন বিএনপি; ওহিদুজ্জামান ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা যুবদল; আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা যুবদল।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়।





