স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, তিনি আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় হাসপাতালে গিয়ে চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ও দলের নেতাকর্মীদের সালাম পৌঁছে দেন।
ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে। ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। একই সঙ্গে আজ রাতেই চীনের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছে চিকিৎসা দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন— আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।





