স্টাফ রিপোর্টার, ১লা ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার দ্রুত সুস্থতা কামনায় সারাদেশে মিলাদ মাহফিল, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে আসছে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। নেতাকর্মীরা জানিয়েছেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় এসব কর্মসূচি অব্যাহত থাকবে।





