বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় শোক পালন শেষে দেশ-বিদেশ থেকে আসা শোকবার্তায় পরিবার অভিভূত

মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকার, সশস্ত্র বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বেগম খালেদা জিয়ার স্মরণে তিন দিনের জাতীয় শোক পালন শেষে দেশজুড়ে এবং বিদেশের বন্ধুদের কাছ থেকে আসা অব্যাহত শোকবার্তা ও দোয়ায় তাঁর পরিবার গভীরভাবে অভিভূত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই তিনটি দিন তাঁদের দেখিয়েছে—তাঁর মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে কত ভিন্ন ভিন্ন রূপে এবং অর্থে গুরুত্বপূর্ণ ছিলেন, যা অনেক সময় পরিবার নিজেরাও পুরোপুরি জানত না বা উপলব্ধি করতে পারেনি।

তারেক রহমান উল্লেখ করেন, অনেকের কাছেই বেগম খালেদা জিয়া বিশ্বাসের ওপর অটল থাকা এবং শত প্রতিকূলতার মাঝেও দৃঢ় থাকার সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন। এই শিক্ষা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে দেশ-কাল-পাত্র ভেদে সব মানুষের জীবনকে স্পর্শ করে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের বলিষ্ঠ নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই অল্প সময়ের মধ্যে এমন সম্মানজনক বিদায়ের আয়োজন সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র, কূটনীতিক এবং বিশ্বজুড়ে অংশীদারদের সহানুভূতি ও সংহতিও পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে বলে জানান তিনি। জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি, শোকবার্তা, শোকবইয়ে মন্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগঘন প্রতিক্রিয়া এবং বিভিন্ন দেশ ও সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিকে তিনি এক অভূতপূর্ব অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

এছাড়া সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসন ও মন্ত্রণালয়ের সদস্যদের দায়িত্ববোধ ও যত্নের জন্য গভীর কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিশেষভাবে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’ (পিজিআর)-এর গার্ড অব অনার ও শেষ স্যালুটকে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, নেপথ্যে থেকে যাঁরা এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতিও পরিবার কৃতজ্ঞ। তাঁদের প্রচেষ্টার ফলেই পরিবার ও জাতি মর্যাদার সঙ্গে তাঁর স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।

সবশেষে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে বিপুল মানুষের শ্রদ্ধা নিবেদন ছিল এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ মুহূর্ত, যা জাতির মমতা ও মানবিকতার প্রতিফলন।

তিনি বলেন, পরিবার এবং ** (বিএনপি)-এর পক্ষ থেকে এই শোক ও স্মরণের সময়ে পাশে দাঁড়ানো সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।