বৈশাখের কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ শেষে মেলায় অংশগ্রহণ, ছাগল বিতরণ কর্মসূচিও সম্পন্ন

স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

টাঙ্গাইল পৌর উদ্যানে বৈশাখ উপলক্ষে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ উদ্বোধন ও বিতরণ কর্মসূচি শেষে তিনি এই মেলার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি মেলায় যোগ দেন এবং বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী কৃষক-কৃষাণীদের মাঝে ছাগল বিতরণ করেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।