স্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
চট্টগ্রামের -তে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাঁরা দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। ১৯৭১ সালে জীবন বাজি রেখে লাল-সবুজের পতাকা উড্ডয়ন করে তাঁরা দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইউএনও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপজেলার প্রায় ১৫০টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, মহসীন খান তরুণ, মো. ফারুক, বেলাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও মেহেদী হাসান ফারুক ইতোমধ্যে বোয়ালখালীর বিভিন্ন বাজার ও এলাকায়—শাকপুরা, দাশের দীঘি, কালাইয়ার হাট, জোটপুকুর, বাদরতলা, কানুনগোপাড়া, গোমদণ্ডী ফুলতল, উপজেলা সদরসহ জেলে পরিবার ও বিভিন্ন এতিমখানার শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছেন।
একইদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে উপজেলা সদরের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও আনসার সদস্যরা।





