ভূমিকম্পে আরমানিটোলায় দেয়াল ও কার্নিশ ধসে ৩ জনের মৃত্যু, আহত ১০

ফায়ার সার্ভিস ও প্রধান উপদেষ্টার দফতর থেকে পাওয়া সর্বশেষ তথ্য

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ফায়ার সার্ভিসের বেলা ১টার আপডেট অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নয়ন নিশ্চিত করেছেন যে আরমানিটোলায় দেয়াল ও কার্নিশ ধসে আহতদের মধ্যে ৩ জন মারা গেছেন এবং ১০ জন চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটে আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ ভেঙে নিচে পড়ে। সেখানে থাকা গরুর মাংস বিক্রির দোকানে ক্রেতা ও পথচারীরা ধ্বসে পড়া ইট-পালেস্তায় আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত হতাহতদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।


প্রধান উপদেষ্টার বার্তা
ঢাকা, ২১ নভেম্বর ২০২৫:
সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠপর্যায়ে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার জানায়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।
কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রয়োজনে সরকারি চ্যানেল ও হটলাইনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
সরকার জানিয়েছে— নাগরিকদের নিরাপত্তা বিধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।