স্টাফ রিপোর্টার, ২১ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
নরসিংদী জেলার সদর ও পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে অদ্য সকাল ১০:৩৮ ঘটিকায় ভূমিকম্প ঘটে। এতে সৃষ্ট আতঙ্কে জেলার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
নিহত ও আহত
১. সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন, গাবতলি
নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে ৪ জন আহত হন। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
শিশু হাফেজ ওমর (০৮) – চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোষণা
তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল – আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন
২. পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন, মালিতা পশ্চিমপাড়া
কাজেম আলী ভূইয়া (৭৫) – মাটির ঘরের নিচে চাপা পড়ে আহত হন এবং জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
৩. পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন, ইসলামপাড়া নয়াপাড়া
নাসিরউদ্দিন (৬০), পিতা: সিরু মিয়া
ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ানোর সময় রাস্তা থেকে নিচে পড়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন।
নিকটাত্মীয়রা লাশ হাসপাতালে নেননি।
৪. শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন, গআজকিতলা (পূর্বপাড়া)
ফোরকান (আনুমানিক ৪০) – ভূমিকম্পের কম্পনে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন।
নরসিংদী হতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
ক্ষয়ক্ষতি
১. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
সাবস্টেশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত; ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনে।
ভূমিকম্পে বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফরমার) ভেঙে পড়ে।
২. ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানা
ইউরিয়া উৎপাদন সাময়িকভাবে বন্ধ।
ভূকম্পনের সময় ইঞ্জিন-মেশিনারিজ ভাইব্রেশনে বন্ধ হয়ে যায় এবং বর্তমানে চেকিং অপারেশনে রয়েছে।
৩. ভবন ক্ষতি
জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের পদক্ষেপ
ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেলা প্রশাসন একটি কন্ট্রোল রুম খুলেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বার্তা প্রেরক:
মোহাম্মদ আনোয়ার হোসাইন
জেলা প্রশাসক, নরসিংদী





