ভূমিপুত্রের প্রত্যাবর্তন: তারেক রহমানকে ঘিরে রাজধানীতে জনতার ঢল

রাজপথ থেকে জনপদ—স্বদেশ প্রত্যাবর্তনে উৎসবমুখর বাংলাদেশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার আকাশে-বাতাসে আজ উৎসবের আমেজ। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আগামীর বাংলাদেশের আশার আলো -এর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে রাজধানীর রাজপথে নেমেছে জনতার ঢল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি -এর নেতৃত্বে আজ রাজধানীতে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি পুরানা পল্টন মোড়ে এসে এক বৃহৎ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে স্পষ্ট—তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন; তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপকার হিসেবে বিবেচিত।

সমাবেশে বক্তারা বলেন, নেতার প্রত্যাবর্তন নতুন করে গণতান্ত্রিক আন্দোলনে গতি আনবে এবং দেশ গঠনের সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করবে। রাজপথে আজ যে জনসমাগম দেখা গেছে, তা আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়েরই বহিঃপ্রকাশ। সত্যের জয় নিশ্চিত—ইনশাআল্লাহ।