স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত ভাসানীর কবর জিয়ারত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, জিয়ারত শেষে প্রধানমন্ত্রী কিছু সময় সেখানে অবস্থান করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর ব্যবহৃত বাসভবন পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া তিনি টাঙ্গাইল পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের জন্য তিনি সার্কিট হাউজে যান।





