সাইফুল আলম নীরব তার বক্তব্যে বলেন, “যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে নির্বাচনী প্রক্রিয়াকে বানচালের পাঁয়তারা করছে। তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। তাই বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “কেউ যদি দলের নামে চাঁদাবাজি করে বা কোনো ধরনের অন্যায় করে, তাহলে তাকে পুলিশে দিন অন্যায়কারীর সাথে বিএনপি কোনো সম্পর্ক নাই। “
মগবাজার নাগরিক সমাজের উদ্যোগে এক নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর-এর সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাছুম এবং রমনা ও হাতিরঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হোসেন।
সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুছা কলিমুল্লা ফরহাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার।





